২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ট্রাক চাপায় নিহত রিক্সাচালক

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
ট্রাক চাপায় নিহত রিক্সাচালক

Manual2 Ad Code

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধঃ

Manual7 Ad Code

কুড়িগ্রাম জেলা শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকের চাপায় প্রাণ গেল এক রিক্সা চালকের।গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ দূর্ঘটনাটি ঘটে।ঘাতক ট্রাকটি স্থানীয় লোকজন ও ট্রাফিক পুলিশ আটকের চেষ্টা করলে চালক অতি বেপরোয়া ভাবে ট্রাকটি চালিয়ে পালিয়ে যায়।

Manual7 Ad Code

 

নিহত রিক্সা চালক উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বলে জানা গেছে।
এ ঘটনায় ঘাতক ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তাঁর নিহতের পরিবার জানিয়েছে।উক্ত দূর্ঘটনার ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান,ট্রাকটি আটক করা সম্ভব না হলেও ট্রাকটির মালিকের সন্ধান আমরা পেয়েছি।মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code