২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বেনাপোলে এক রাজমিস্ত্রী নিজ উদ্যোগে অসহায় দুস্থ ঘরবন্দী মানুষের ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
বেনাপোলে এক রাজমিস্ত্রী নিজ উদ্যোগে অসহায় দুস্থ ঘরবন্দী মানুষের ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Manual1 Ad Code

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ গৃহবন্দী থেকে বেরিয়ে এসে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া দিনমজুর গরীবের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বেনাপোলে এক রাজমিস্ত্রী মোঃ আতাউর রহমান (লাল্টু)

যশোরের বেনাপোলে কাগজ পুকুর করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া দিনমজুর পরিবারের এক রাজমিস্ত্রী অসহায় দুস্থ মানুষের মাঝে ৫০ টি পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

Manual7 Ad Code

শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৪ টার সময় বেনাপোল পৌর সভার ৪নং ওয়ার্ডের কাগজপুকুর গ্রামে ৫০ টি পরিবার দুস্থ অসহায় পরিবারের মাঝে ৩ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাউল, ড়ের কেজি আলু, ২৫০ গ্রাম তেল ও ১টি করে কেয়া সাবান বিতরণ করা হয়।

 

Manual5 Ad Code

আতাউর রহমান লাল্টু বলেন, গরীব অসহায় হলে মানুষ কত কষ্টে থাকে তা আমি জানি আমি ওই দিন গুলো পার করেছি। তাই আমি ওই দিনের কথা ভেবেই আমি আজ আমার সামর্থ্য অনুযায়ী আমার গ্রামে ৫০ টি পরিবারকে তিন দিনের খাদ্যর ব‍্যাবস্থা করেছি।

Manual3 Ad Code

 

আতাউর রহমান লাল্টু তিনি আরও বলেন, বিশ্বের মানুষ আজ মহাসংকটে, তাই আমি নিজের উদ্যোগে সামর্থ্য অনুযায়ী কর্মহীন অসহায় মানুষদের জন্য কিছু করার চেষ্টা করেছি। বিত্তবান সবার প্রতি বিনীত অনুরোধ এই মহাসংকটে আপনারাও মানুষের পাশে দাঁড়ান আমি সামান্য এক জন খেটে খাওয়া রাজমিস্ত্রী হয়ে মানুষের বাড়িতে কাজ করে যদি ৫০ টি পরিবারের খাদ্যের ব‍্যাবস্থা করতে পারি।

Manual2 Ad Code

 

আমাদের সমাজের বিত্তবান মানুষেরাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে বাংলাদেশের আনাচে কানাচে পড়ে থাকা করোন প্রভাবে কর্মহীন অসহায় মানুষদের অনাহারে থাকবে না।

 

এ সময় উপস্তিত ছিলেন, আতাউর রহমান (লাল্টু), হাবিবুর রহমান মিন্টু, মতিয়ার রহমান কালু, মোঃ কামাল হোসেন, হাফিজুর রহমান, উজ্জল, সম্রাট, মুজিবুর রহমান,কাগজপুকুর গ্রামের গন‍্য মান‍্য ব‍্যাক্তি, সহ আরো অনেকে।