৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

দেশে নতুন ৫ করোনা রোগী শনাক্ত

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
দেশে নতুন ৫ করোনা রোগী শনাক্ত

Manual4 Ad Code

ছবি: ফাইল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক : দেশে নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। শুক্রবার (৩ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, বর্তমানে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের শরীরে, এদের মধ্যে মারা গেছেন ছয়জন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।

 

Manual3 Ad Code

এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৬ হাজার ৭৫ জন।

 

মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯১৫ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৪২ জন।