৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনায় ৯ দেশে ৮৬ বাংলাদেশির মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
করোনায় ৯ দেশে ৮৬ বাংলাদেশির মৃত্যু

Manual8 Ad Code

অভিযোগ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১৮ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে অন্তত ৫৬ জন বাংলাদেশি মারা গেছেন। আর যুক্তরাজ্যে নতুন করে ৮ জন বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯। বৃহস্পতিবার (০২) বাসী বাংলাদেশি ও বাংলাদেশের কূটনীতিকদের তথ্য মতে এ পর্যন্ত ৯টি দেশে অন্তত ৮৬ জন বাংলাদেশি মারা গেছেন।

Manual7 Ad Code

 

যুক্তরাষ্ট্রে ৫৬ ও যুক্তরাজ্যে ১৯ জনের পাশাপাশি সৌদি আরবে ৩ জন, ইতালি এবং কাতারে ২ জন করে এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন। ঢাকায় তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, গাম্বিয়ায় মারা যাওয়া ব্যক্তিটি আফ্রিকার দেশটিতে তাবলিগের চিল্লায় অংশ নিয়েছিলেন।

Manual4 Ad Code

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত কয়েক শ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০, ইতালিতে ৪০, স্পেনে ২৩, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে ও জার্মানিতে ১০ জন।

Manual7 Ad Code