২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সিলেটের দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
সিলেটের  দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

Manual4 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

করোনাভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলায় সরকারের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার বিকেলে রামপাশা ইউনিয়নের ১-২-৩ নং ওয়ার্ডবাসীর মধ্যে চাল বিতরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

আগামী শনিবার ইউনিয়নের অপর ওয়ার্ডবাসীর মধ্যে চাল বিতরণ করা হবে। জনপ্রতি ১০ কেজি করে ইউনিয়নের ২৫০টি পরিবারের সদস্য চাল পাবেন।

 

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে সকল প্রকার সংকট ও দূর্যোগ মোকাবেলা করা হবে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে। আপনারা শুধু সকল সরকারি নির্দেশনাগুলো মেনে চলুন। করোনার সংক্রমণ যাতে ব্যাপক আকার ধারণ না করে সেজন্য সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি আমাদের সবাইকে বেশি বেশি করে সচেতন হতে হবে। আর দেশে খাদ্যের কোন সংকট নেই, তাই করোনার এই মুহুর্তকে পুঁজি করে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করবেন না।

 

Manual3 Ad Code

রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন।

 

এসময় থানার এসআই ওসমান গণি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী প্রমুখসহ দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।