২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মাগুরা শালিখায় সিংড়া ফ্রেন্ডস সমিতির উদ্যোগে খাদ্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
মাগুরা শালিখায় সিংড়া ফ্রেন্ডস সমিতির উদ্যোগে খাদ্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ

Manual6 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :

Manual3 Ad Code

মাগুরা শালিখা উপজেলার সিংড়ায় বিশ্ব মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঠেকাতে ঘরবন্দী গরীব মানুষ। টানা ঘরে বন্দি থেকে দিনমজুর খেটে খাওয়া মানুষের খাবারের কষ্ট প্রকট হয়ে উঠেছে। আর এই করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঠেকাতে ঘরবন্দী মানুষগুলোর মাঝে সাহায্যের হাত বাড়ীয়ে দিয়েছেন মাগুরার শালিখা উপজেলার সিংড়া ফ্রেন্ডস সমবায় সমিতির সদস্যরা। ৩১ই মার্চ মঙ্গলবার থেকে দুই দিন ব্যাপি ধনেশ্বরগাতী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ৫০০গ্রাম তেল, ৫০০গ্রাম লবণ ও ১টি সাবান বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন গৌতম বিশ্বাস, উত্তম বিশ্বাস, প্রবোধ বিশ্বাস, শেখর সরকার, প্রতুল রায়, সমিরন রায়, সুবাস বিশ্বাস ও পলাশ চক্রবর্তীসহ সিংড়া ফ্রেন্ডস সমবায় সমিতির সদস্যরা।

Manual8 Ad Code