২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে সদর উপজেলার পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
ঝিনাইদহে সদর উপজেলার পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ

Manual2 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ঝিনাইদহ সদর উপজেলা ঘোড়শাল ইউনিয়ন ও পাগলা কানাই ইউনিয়ন ঝিনুক মালা আবাসনে ত্রাণ মন্ত্রালয়ের খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্য বিতরণ করা হয়।

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিল্টন ও ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী মীর আল আমিন বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষদের মাঝে ২০০শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল, ১লিটার তেল, ৫০০গ্রাম ডাউল, সাবান, ডিটারজেন্ট পাউডার ও লবন ছিল

Manual7 Ad Code

এ দিকে পাগলা কানাই ইউনিয়নে সদর উপজেলার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান রাসেদুল ইসলাম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত ঝিনুক মালা আবাসনে ২৩০জন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল, ১লিটার তেল, ৫০০গ্রাম ডাউল, সাবান, ডিটারজেন্ট পাউডার ও আলু ছিল।