২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মহেশপুরে ভাটপাড়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় চারটি গরু ও একটি ট্রাক উদ্ধার

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
মহেশপুরে ভাটপাড়া গ্রামে  পরিত্যাক্ত অবস্থায় চারটি গরু ও একটি ট্রাক উদ্ধার

Manual7 Ad Code

রবিউল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

Manual3 Ad Code

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১নং মান্দার বাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় চারটি লাল গরুসহ একটি ট্রাক উদ্ধার করেন মহেশপুর থানা পুলিশ।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

আজ ০২/০৪/২০২০ইং রোজ বৃহস্পতিবার ভোরে ফজরে নামাজ পড়তে যাবার সময় স্থানীয় লোকজন ট্রাক ও চারটি গরু রাস্তার উপর পড়ে আছে, কিন্তু আশেপাশে গরুর মালিক বা ট্রাকের চালকদের দেখা না গেলে স্থানীয় লোকজন মহেশপুর থানায় খবর দেন।পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে এসে গরু ও ট্রাকটি তাদের হেফাজতে নেন।পরে পুলিশ দেখেন ট্রাকটি নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা গরু চারটি চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নষ্ট হয়ে যায়, যার কারণে গরু ও ট্রাক ফেলে চোরেরা পালিয়ে যায়।

 

এ ব্যাপারে মহেশপুর থানার এস আই আউয়াল হোসেনের নিকট ট্রাক ও গরু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গরুর ব্যাপারে কয়েকজন ফোন করে জানান যে তাদের গরু হারিয়েছে, তাদেরকে থানায় এসে উপযুক্ত প্রমাণ দিতে হবে,প্রমাণ সঠিক হলে তারপর আমরা তাদের হাতে গরু তুলে দিবো, তবে ট্রাকের মালিকের খোঁজ এখনো আমরা পাই নাই। এ ব্যাপারে তদন্ত চলছে।

Manual5 Ad Code