২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণে জনপ্রতিনিধিরাই মানছে না করোনার নিয়ম

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
কালিয়াকৈরে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণে জনপ্রতিনিধিরাই  মানছে না করোনার নিয়ম

Manual4 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত কয়েকদিন ধরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু করোনার নিয়ম কানুন তোয়াক্কা না করেই অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করছেন ওই সব সংগঠনের নেতাকর্মীরা। ফলে উপজেলা প্রশাসন ও পুলিশের সদস্যদের বাধা ওপেক্ষা করেই প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও ত্রাণ বিতরণের নামে জড়ো করা হচ্ছে লোকজন।

 

আবার অনেক নেতাকর্মীরাও বেশি বেশি লোক জড়ো করে ত্রাণ দেওয়ার চিত্র তুলে ফেসবুকসহ সামাজিক সাধ্যমে প্রচারও করছেন বলে অভিযোগ
উঠেছে। অপর দিকে সরকারী উপজেলা খাদ্য অধিদপ্তরের খাদ্য বিভাগের ডিলাররাও দশ টাকা কেজি চাল বিক্রয়কারীরাও করোনার সামাজিক নিরাপত্তা দ্রুত বজায় না রাখার অভিযোগ
উঠেছে। ক্রেতারা নিজেদেও গা ঘেষে চাল ক্রয় করার কারণে করোনা সংক্রামক দ্রুত বিস্তার
করার সম্ভবনা রয়েছে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দিনব্যাপি বোয়ালী ইউনিয়নের আওয়ামী লীগের নেতা শাহীন আলমগীর, ফরিদ আহম্মদসহ ২০-২৫ জন কর্মীরা চা, বাগান, ঝিংহাটি, পিপড়াশীট গাছবাড়ী এলাকায় দিনমজুর একাত্রিত করে করোনা ভাইরাসের নিময় না মেনেই খাদ্য সামগ্রী বিতরণ করছে। গত তিন-চারদিন ধরে সরকার দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা একই পদ্ধতি অবলম্বন করে খাদ্য বিতরণ করছেন।

 

Manual8 Ad Code

উপজেলা স্বাস্থ্য কর্মকতার্রা জানান, বেশ কয়েক দিন ধরে উপজেলা প্রশাসন, থানা কতৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ মানুষকে দুরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিচ্ছেন।

 

সেনাবাহিনী নানা স্থানে টহল দিলেও হাট বাজার ও জনবহুল স্থানে ভীড় এড়িয়ে চলার
নির্দেশ মানছেন না। উপজেলায় ত্রাণ বিতরনের হিড়িক চলছে। দুরত্ব বজায় রেখে ত্রাণ করার নিয়ম থাকলেও তা তেমন মানা হচ্ছে না। প্রতিদিন কোন না কোন ব্যক্তি প্রতিষ্ঠান নানা ত্রাণ সামগ্রী
ও খবার সরবরাহ করছেন। সেখানে নিয়ম নীতি না মেনে, যে যার মত ত্রাণ ও সামগ্রী বিতরণ করছেন। ফলে ঝুকি বাড়ছে যা এলাকায় ক্ষতির কারণ হতে পারে। আবার অনেক সরকার দলীয় নেতাকর্মী নিয়ে ঝাকজমকপুর্ণ জন্ম দিন পালন করেছেন।

 

Manual1 Ad Code

বোয়ালী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ জানান, আমরা সামাজিক দ্রুত বজায় রেখেই ত্রাণ বিতরণ করেছি। করোনার নিয়মকানুন সব মেনেই অসহায়দের মাঝে ত্রাণ বিরতণ কার্যক্রম করছি।কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ সানোয়ার জাহান জানান, সকল দায়িত্বশীল লোকদের করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য সামাজিক দ্রুত বজায় রাখার অনুরোধ
করা হয়েছে। সকলকে এ বিষয়ে এক সাথে কাজ করতে হবে।