২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

করোনাভাইরাস বিষয়ে ফ্রি অনলাইন চিকিৎসা দেয়া হচ্ছে

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
করোনাভাইরাস বিষয়ে ফ্রি অনলাইন চিকিৎসা দেয়া হচ্ছে

Manual7 Ad Code

খোন্দকার আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধি :

Manual7 Ad Code

 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অসহায় গরীব,দিনমজুর ও দুস্থদের মুখে হাসি ফোটাচ্ছে
সাবেক ছাত্রনেতা নাসিরউদ্দিন (শুভ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘করোনা মোকাবেলায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে।

 

Manual4 Ad Code

কোটচাঁদপুর উপজেলায় ১নং সাফদারপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমানের সুযোগ্য সন্তান এবং সাবেক ছাত্রনেতা ও এন এস ফেয়ারে কর্নধার জনাব মো: নাসিরউদ্দিন (শুভ)।

 

Manual4 Ad Code

গত তিনদিন ধরে এমন কার্যক্রম চালাচ্ছে করোনা মোকাবেলায় কোটচাঁদপুর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায়। এর মাধ্যমে প্রতিদিন হাসি ফুটছে কয়েকশ পরিবারে। পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো:নাসির উদ্দিন (শুভ) গরীব-অসহায়দের খাদ্যসামগ্রী ও ফ্রি চিকিৎসা দিয়ে সহায়তা করছেন তিনি।

 

জানা যায়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মহামারি করোনায় অসহায় দু:স্থ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যারা দিন আনে দিন খায় তাদের কাজকর্ম বন্ধ। এমন পরিস্থিতিতে মো: নাসির উদ্দিন শুভ কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামে সাবেক ছাত্রলীগের নেতাদের দিয়ে দু:স্থদের মাঝে চাল, ডাল, তেল, নানা সামগ্রী বিতরণ করছেন।

 

‘করোনা মোকাবেলায় কোটচাঁদপুর উপজেলা এর মাধ্যমে গ্রামের শিক্ষিত যুব সমাজের কাছে আহ্বান জানানো হচ্ছে তাদের এলাকার গরীব দুস্থ মানুষের লিস্ট পাঠানোর জন্য, পরবর্তীতে সেগুলো যাচাই-বাছাই করে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন এবং সবার জন্য একজন এম বিবি এস ডাক্তার দিয়ে ফ্রি চিকিৎসা ব্যবস্থা করছেন মো: নাসিরউদ্দিন শুভ।

Manual6 Ad Code