২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা : জবি শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিবে ঢাকার দুই হাসপাতাল

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
করোনা : জবি শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিবে ঢাকার দুই হাসপাতাল

Manual4 Ad Code

আব্দুল্লাহ নুর, জবি প্রতিনিধি : করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়লে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। এক্ষেত্রে জ্বর বা কাশি হলেও বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা করাতে পারবেন শিক্ষার্থীরা।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

Manual2 Ad Code

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিট এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে করোনা ও জ্বর-কাশির চিকিৎসা করাতে পারবেন। দুই হাসপাতালের সাথেই আমাদের কথা হয়েছে। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Manual7 Ad Code

 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, কোনো শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে যেন আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করবো।

 

এক্ষেত্রে নিজের মুঠোফোন (০১৭১৩২২৮৬৪০) নাম্বারে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমের (০১৫৫২৩২৬২১৭) নাম্বারে যোগাযোগ করার কথাও বলেন তিনি।