২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও ভুল্লী কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাওন চৌধুরী

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
ঠাকুরগাঁও ভুল্লী কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাওন চৌধুরী

Manual8 Ad Code

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

বর্তমান সময়ে বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে ঠাকুরগাঁও ভুল্লীর কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চেম্বার অব কর্মাসের পরিচালক ও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক এস এম সাওন চৌধুরী।

Manual2 Ad Code

 

নিজ অর্থায়নে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১২০ জন কর্মহীম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল,৩ কেজি আলু,১ কেজি মসুর, ৫০০ গ্রাম তেল, ৭০০ গ্রাম চিড়া,১ ট কাঁচা সাবান এর প্যাকেট দেওয়া হয়।

 

Manual6 Ad Code

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসে দেশের এই সংকটময় মুহূর্তে আসুন আমরা সকলে যে যার অবস্থান থেকে কর্মহীন সাধারণ মানুষের মাঝে কিছু হলেও খাবার সামগ্রী বিতরণ করি। তাহলে কেউ আর না খেয়ে থাকবে না। এসব পরিবারকে খাবার সামগ্রী বিতরণ করার সময় তিনি আরো বলেন, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এ সংকট ময় মোকাবেলায় যতটুকু পারি সাহায্য করতে থাকবো।

Manual3 Ad Code

 

পাশাপাশি তিনি বৃত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান। সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী,৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি,কৃষক নেতা ফরহাদ হোসেন রিংকু,সাবেক ইউপি সদস্য আনারুল হক সরকার প্রমুখ।