২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

Manual6 Ad Code

চট্টগ্রাম প্রতিনিধি : ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এ আইসোলেশনে থাকা আরফা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে ওই নারী মারা যায়। নিহত আরফা বেগম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আবুল হোসেনের স্ত্রী।

 

বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ওই নারী চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

Manual7 Ad Code

 

তিনি আরো বলেন, ওই নারীর জ্বর বা কাশি ছিল না। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা আমরা নিশ্চিত নই। এটি জানতে আজ বুধবার তার নমুনা পরীক্ষা করা হবে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

ঢাকার বাইরে যে ১০টি স্থানে এখন করোনাভাইরাসের পরীক্ষা চলছে তার মধ্যে বিআইটিআইডি একটি। মঙ্গলবার পর্যন্ত এখানে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা হলেও তাদের কারও মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায়নি।

Manual1 Ad Code