২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বেনাপোলে করোনা ভাইরাসের দাপটে ঘরবন্দী ৩০ পরিবারের মাঝে খাদ্যের সহযোগিতা শ্রমিক নেতা জাবেরের

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
বেনাপোলে করোনা ভাইরাসের দাপটে ঘরবন্দী ৩০ পরিবারের মাঝে খাদ্যের সহযোগিতা শ্রমিক নেতা জাবেরের

Manual7 Ad Code

মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

 

বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাসের দাপটে মানুষ যখন দিশেহারা হয়ে সরকারের বেঁধে দেওয়া ঘরবন্দী জীবন যাপন করছে ঠিক সেই সময় ৩০ পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বেনাপোল চেকপোস্ট প্রাইভেটকার একতা সমিতির সাধারণ সম্পাদক জাবের শেখ। মঙ্গলবার বেলা ১১ টার সময় বেনাপোল আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে উক্ত শ্রমিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন বেনাপোল চেকপোস্ট প্রাইভেটকার একতা সমিতির উপদেষ্টা ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনা।

Manual2 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আমজেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শ্রমিক নেতা আইয়ুব হোসেনসহ উক্ত শ্রমিক সংগঠনের সকল সদস্যবৃন্দ।

 

এসময় জাবের শেখ বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে এলাকার ধর্ণাঢ্য ব্যক্তিরা অসহায় ঘরবন্দী মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মহামারী করোনাকে মোকাবেলা করা খুবই সহজ হবে। নইলে ঘরবন্দী মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় করোনা আতঙ্ককে দূরে ঠেলে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়লে এলাকার জনজীবন খুবই হুমকির মুখে পড়বে।