২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে পানিশাইল এলাকায় একই ঘর থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
গাজীপুরে পানিশাইল এলাকায় একই ঘর থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার

Manual2 Ad Code

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে একই ঘর থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে মনে করছে তারা।

 

Manual7 Ad Code

ওই তিনজন হলেন পানিশাইল এলাকার মোশারফ হোসেন (২৮), তাঁর স্ত্রী হোসনে আরা (২২) এবং এই দম্পতির মেয়ে মোহিনী (২ মাস)। মোশারফের রংপুরের পীরগাছা উপজেলার ফকিরতরি এলাকায়। তিনি পরিবার নিয়ে পানিশাইল এলাকার ওই বাসায় ভাড়ায় থাকতেন। সেখান থেকেই লাশ তিনটি উদ্ধার হয়েছে।

Manual8 Ad Code

 

বাড়ির তত্ত্বাবধায়ক কবির হোসেন বলেন, পানিশাইল এলাকার এই বাড়িটির মালিক সাদেক আলীর নামের এক ব্যক্তি। ওই বাড়ির একটি বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন মোশারফ হোসেন। প্রতিদিনের মতো সোমবার রাতে তাঁরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাঁদের ঘরের দরজা খুলতে দেরি হচ্ছিল। এ অবস্থায় বাসার অন্য লোকজন তাঁদের ডাকাডাকি করেন। কিন্তু ওই ঘরের ভেতর থেকে তাঁদের কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। ঘরের ভেতর থেকে বিষের গন্ধ বের হচ্ছিল। ফলে স্থানীয় লোকজন বিষয়টি ফোন করে থানা-পুলিশকে অবহিত করে। খবর পেয়ে কাশিমপুর থানা থেকে একদল পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো মোশারফ হোসেনের ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিচে বিছানায় পড়ে ছিল তাঁর স্ত্রী হোসনে আরা ও মেয়ে মোহিনীর লাশ।

Manual7 Ad Code

 

ওসি বলেন, কোনো কারণে মোশারফ তাঁর স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে হত্যা করে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন ধারণা করছেন তাঁরা। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Manual8 Ad Code