২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বেনাপোলে আবাসিক হোটেল থেকে পুলিশসহ যুবতী আটক

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯
বেনাপোলে আবাসিক হোটেল থেকে পুলিশসহ যুবতী আটক

Manual1 Ad Code

শর্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সানসিটি নামে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনস্টেবল অবৈধ মেলামেশার দায়ে এক যুবতীসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

Manual6 Ad Code

শুক্রবার সন্ধ্যার দিকে বেনাপোলের সানসিটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত পুলিশ এর নাম রবিউল ইসলাম। সে নাভারন হাইওয়ে পুলিশের কনস্টেবল। ও আটক যুবতী মীম (২৫)। বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের মিজানুর এর মেয়ে এবং পিমা নামে একটি সিকিরিউটি কোম্পানির সে নিরাপত্তা প্রহরী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সানসিটি নামে একটি হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি কক্ষের ভিতর নাভারন হাইওয়ে পুলিশ কনষ্টবল রবিউল ইসলাম এবং বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত পিমা নামে একটি সিকিউরিটি কোম্পানির মহিলা নিরাপত্তা প্রহরী মীম নামে এক যুবতীকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, মীম স্বামী পরিত্যাক্তা। তার একটি ৪ বছরের মেয়ে আছে। অভাব অনটনের সংসারে সামান্য বেতনে চাকরির পাশাপাশি সে অবৈধ কাজ করে থাকে বলে শোনা যায়। আজতো ধরা পড়ার পর তার প্রমান মিলেছে। তার পৈত্রিক বাড়ি যশোর পুলের হাট। সে বেনাপোলে গাজিপুর এলাকায় ভাড়া থাকে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এবং আমার থানার এএসআই শরিফুল তাদের সানসিটি নামে একটি হোটেলের কক্ষ থেকে হাতে নাতে আটক করি।
এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি এসপি স্যারকে অবগত করেছি। তাকে আপাতত বরখাস্থ করা হবে। আইনগত দিক বিবেচনা করলে তার চাকরি থাকবে না।

Manual1 Ad Code