২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা প্রতিরোধে জনগনের পাশে চেয়ারম্যান সিদ্দিকুর

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
করোনা প্রতিরোধে জনগনের পাশে চেয়ারম্যান সিদ্দিকুর

Manual1 Ad Code

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গনসচেতনতামূলক প্রচারনায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন টাংগাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।

 

Manual4 Ad Code

চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাকুটিয়া ইউনিয়ন এর বিভিন্ন হাট বাজারে যেন জনসমাগম না হয়,বিদেশ ফেরতদের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে,সামাজিক দূরত্ব বজায় রাখতে,মাস্ক বিতড়ন,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে, বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে ছিটানো সহ জনগনকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কার্য়ক্রম পরিচালনা করে আসছেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

জনাব সিদ্দিকুর রহমান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে জনগণের জীবন রক্ষার্থে আমাদের চেষ্টার কোন ত্রুটি হবে না। চেয়ারম্যান হিসবে আমি সকলের সহযোগিতা কামনা করছি।পাকুটিয়া ইউনিয়নবাসিকে সাথে নিয়ে আমি করোনা ভাইরাস মোকাবেলায় সাধ্যমতো সর্বোচ্চ কার্যক্রম পরিচালনা করছি। তবে এই দুর্যোগ অনেকদিন বলবত থাকলে সেটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এ সময় তিনি এই অভূতপূর্ব দুর্যোগ কাটিয়ে উঠতে সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহবান জানান।