২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

আসুন সুস্থ থাকি,সুস্থ রাখি- খন্দকার আনোয়ার

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
আসুন সুস্থ থাকি,সুস্থ রাখি- খন্দকার আনোয়ার

Manual6 Ad Code

আবুসাঈদ, শ্রীপুর  (গাজীপুর ) প্রতিনিধি ;

Manual3 Ad Code

খন্দকার আনোয়ার।পুরো নাম খন্দকার মোঃ আনোয়ার হোসেন।জন্ম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায়।ছোটবেলা থেকেই শিক্ষামূলক ও সামাজিক কাজ করতে পছন্দ করেন।আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ২০১০ সালে।

 

এরপর থেকেই বিভিন্ন শিক্ষামূলক,সামাজিক,মানবিক,ধর্মীয় কাজ করে যাচ্ছেন।বর্তমান সময়ে করোনা ভাইরাসে সারা বাংলাদেশে যেখানে থমথমে অবস্থা বিরাজ করছে সেখানেও থেমে নেই তিনি।মানুষকে সচেতন করার লক্ষে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

Manual3 Ad Code

 

সামাজিক দুরত্ব বজায় রাখার নিমিত্তে তিনি প্রতিদিন একা একাই কাজ করে যাচ্ছেন এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ নিজ নিজ এলাকায় কাজ করছেন।করোনা ভাইরাস বাংলাদেশে আক্রমণ করার পর থেকেই তিনি লিফলেট বিতরণ,মসজিদের অযুখানায় সাবান বক্স ও সাবান প্রদান,বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পানির ড্রাম ও সাবান প্রদান,প্রতিদিন মাইকিং প্রচারণা, জীবানুনাশক স্প্রে দেওয়া ইত্যাদি কাজ করছেন।

 

এই স্বেচ্ছাসেবী খন্দকার আনোয়ার বলেন,আমি সবসময় মানুষের একটা প্রশ্নের সম্মুখীন হই,আর তা হলো কেনো আমি এসব কাজ করি? উত্তরে আমি সবসময়ই বলি সমাজের মানুষ ও দেশের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে তাই করি।আমি আলাদা একটা আত্মতুষ্টি পাই।আরেক প্রশ্নের জবাবে বলেন, মানুষের জন্য কিছু করতে হলে ভালো মন মানসিকতার প্রয়োজন।এখানে লাভ ক্ষতি হিসাব করা চলবে না। তাহলেই একটা সময় সমাজ বদলে যেতে বাধ্য হবে।

Manual5 Ad Code

 

তিনি আরও বলেন,বর্তমানে করোনা ভাইরাস সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশে বেশ কিছু আক্রান্ত এবং কয়েকজন মৃত্যুবরণ করেছে।আমরা আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন এর পক্ষ থেকে করোনা ভাইরাস সচেতনতায় কাজ করে যাচ্ছি।করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সর্বপ্রথমেই আমাদেরকে সচেতন হতে হবে।একমাত্র সচেতনতার মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি।তাই আমি বলবো- আসুন সুস্থ থাকি, সুস্থ রাখি,সকলেই সচেতন হই।

Manual5 Ad Code