২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বাগাতিপাড়া হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন জেলা পুলিশ সুপার

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
বাগাতিপাড়া হ্যান্ড স্যানিটাইজার বিতরণ  করলেন জেলা পুলিশ সুপার

Manual1 Ad Code

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

Manual1 Ad Code

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সহ বাগাতিপাড়া উপজেলার সার্বিক অবস্থা পরিদর্শন করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার।

Manual7 Ad Code

 

সোমবার (৩০মার্চ) বিকেলে উপজেলার তমালতলা সাপ্তাহিক বাজার পরিদর্শন শেষে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অপরাধ আকরাম হোসেন, আবু হাসনাত অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন সহ অফিসারবৃন্দ।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এসময় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও চলমান যানবাহনে জীবানুনাশক স্প্রে করা হয়।
প্রাণঘাতী করোনক ভাইরাস (কোভিড-১৯) থেকে রক্ষা পেতে সকলের করণীয় সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার। এসময় তিনি বলেন, এই মহামারি থেকে বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে, সর্তক থাকতে হবে এবং সবসময় নিজেকে পরিস্কার পরিছন্ন রাখার আহ্বান জানান তিনি।