২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে করোনা সচেতনতায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
নাগরপুরে করোনা সচেতনতায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

Manual2 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাংগাইলের নাগরপুরে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, থানা পুলিশের টিম যৌথভাবে টহল পরিচালনা করেছেন। ৩০ মার্চ ২০২০, সকাল থেকে তাদের এ কার্যক্রম পরিচালিত হয়।

Manual6 Ad Code

 

এ দিন সকালে উপজেলার
দপ্তিয়র, ভাদ্রা, ধুবড়িয়া, সদর, মামুদনগর ইউনিয়নে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে জনগণকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, শিশু,নারী ও বৃদ্ধদের পারতপক্ষে ঘর থেকে বের না হতে দেয়া, দোকানে কেনাকাটার সময় নূন্যতম তিন ফুট দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা ইত্যাদি নানা বিষয়ে সতর্ক করা হয়। এসময় সেনাসদস্যরা জরুরী প্রয়োজনে রাস্তায় বের হওয়া গাড়িগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটান। পরবর্তীতে হোম কোয়ারেন্টাইনে থাকাদের তদারকি করা হয়।

 

Manual6 Ad Code

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুর জানান, নাগরপুরবাসিকে সরকারি নির্দেশনা মেনে ৪ এপ্রিল পর্যন্ত নিজ গৃহে অবস্থানের অনুরোধ জানানো হচ্ছে। ছিন্নমূল,কর্মহীন হয়ে পড়া জনসাধারণের নিকট খাদ্য সহায়তা পৌঁছিয়ে দেয়া অব্যাহত থাকবে।এ সময় তিনি করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code