২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

জ্বর ও শ্বাসকষ্টে মৃত্যু, আশেপাশের বাড়ি লকডাউন

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
জ্বর ও শ্বাসকষ্টে মৃত্যু, আশেপাশের বাড়ি লকডাউন

Manual6 Ad Code

শেরপুর প্রতিনিধি : নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে জ্বর ও শ্বাসকষ্টে তিন দিন ভোগার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দিনগত রাতে তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

Manual1 Ad Code

 

এছাড়া ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হচ্ছে। সোমবার নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন ও জানাজা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ।

Manual5 Ad Code

 

ময়মনসিংহের ভালুকা থেকে গত তিন দিন আগে ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছেন ইউএনও আরিফুর রহমান। ভালুকায় তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

Manual2 Ad Code