২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

করোনাভাইরাস প্রতিরোধে চন্দ্রগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন এমপির প্রতিনিধি

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
করোনাভাইরাস প্রতিরোধে চন্দ্রগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন এমপির প্রতিনিধি

Manual8 Ad Code

ওমর শাকিল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ::

মরণঘাতী নোভেল কোভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সাবান, মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

 

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষথেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

রবিবার রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানার পুলিশ সদস্যদের জন্য এবং বাজারে আগত জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা এসব সামগ্রী বিতরণ করেন- এমপির প্রতিনিধি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম
আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া।

 

Manual6 Ad Code

চন্দ্রগঞ্জ থানার পক্ষথেকে সংসদ সদস্যের দেওয়া এসব সামগ্রী গ্রহণ করেন, অফিসার ইনচার্জ (ওসি)
জসীম উদ্দীন।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান,চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর ও চন্দ্রগঞ্জ থানা
ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ
ছাত্রলীগের সভাপতি এম. মাসুদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য শাহ পরান শাকিল, চন্দ্রগঞ্জ
ইউনিয়ান শ্রমিকলীগের যুগ্ম- আহ্বয়ক আনোয়ারা হোসেন বাবূ প্রমূখ।