৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

চৌগাছায় করোনা সন্দেহে নারী আইসোলেশনে, ৫ বাড়ি লকডাউন – পরিবারের সকলেই হোম কোয়ারেন্টাইনে

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
চৌগাছায় করোনা সন্দেহে নারী আইসোলেশনে, ৫ বাড়ি লকডাউন – পরিবারের সকলেই হোম কোয়ারেন্টাইনে

Manual6 Ad Code

চৌগাছা যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় ১৮ বছৱেৱ নামে এক মহিলার করোনা ভাইরাস সন্দেহে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। একই কারনে সে যে বাড়িতে থাড়া থাকতো সেই বাড়ি পাশের আরো দুটি বাড়ি,তার বান্ধবীর বাড়িসহ মোট ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।

 

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম,পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল ও এসিল্যান্ড নারায়ণ চন্দ্র পাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের তিনটি বাড়ি লকডাউন করেন। পরে ওই নারীর স্বামী পরিচয় দানকারী উপজেলার হাকিমপুর গ্রামের বাড়ি এবং যে বান্ধবী তাকে প্রাথমিক পর্যায়ে উপজেলা হাসপাতালে নিয়েছিলেন তার বাড়ি ও পাশের আরো একটি বাড়ি লকডাউন করা হয়।

 

এর আগে ওই নারীকে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে চৌগাছা উপজেরা মডেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে করোনা সন্দেহে পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয় এবং ওই নারীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর রবিবার দুপুর আড়াইটায় শহরের কারিগরপাড়ায় ওই নারীর ভাড়াটিয়া দ্বিতল বাড়ি এবং পাশ্ববর্তী আরো দুটি বাড়ি তালা মেরে লকডাউন করে দেয়া হয়। পরে হাকিমপুরে অবস্থিত ওই নারীর স্বামী পরিচয়দানকারী এবং তার অন্তরঙ্গ বান্ধবীৱ বাড়িও লকডাউন করে দেয়া হয়। লকডাউনকৃত বাড়িগুলিতে অবস্থানরত পরিবারের সদস্যদের হোম ‘কোয়ারেটাইনে’ রাখা হয়েছে।

 

Manual1 Ad Code

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন ওই নারীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পরিলক্ষিত হওয়ায় নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরএ পাঠানো হয়েছে এবং তাকেকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। সেখানে তাকে ‘আইসোলশনে’ রাখা হয়েছে বলে ২৫০ শয্যা হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

 

চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন ওই বাড়িগুলো লকডাউন করে দেয়া হয়েছে। বাসিন্দাদের বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 

Manual5 Ad Code

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম লকডাউনের বিষয় নিশ্চিত করেছেন।

 

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন ওই নারীর ভাড়া নেয়া বাড়ি,স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির গ্রামের বাড়িসহ ৫টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

 

ভাড়াটিয়া বাড়িটির মালিক রবিউল ইসলাম জানান ওই নারী নিজেকে হাকিমপুরের এক ব্যক্তির স্ত্রী পরিচয় দিয়ে মার্চ মাসের শুরুতে ভাড়ায় ওঠে। তবে চৌগাছা হাসপাতালে তিনি নিজেকে অন্য নাম দিয়ে ভর্তি হন।

 

Manual4 Ad Code

খোঁজ খবর নিয়ে জানা গেছে ওই নারীর প্রকৃত স্বামীর ভিন্ন। তিনি রংপুর জেলার একটি উপজেলার বাসিন্দা। রবিউলের সাথে তার ডিভোর্স হয়েগেছে। চৌগাছায় আসার আগে সুন্দরী ওই নারীকে কোটচাঁদপুরে সফির বাড়িতে ভাড়া রেখেছিলেন বর্তমান স্বামী পরিচয়দানকারী ব্যক্তি । সেখানে স্থানীয়রা অনৈতিক কাজের অভিযোগে মারপিট করে তাকে তাড়িয়ে দিয়েছিল বলেই জানিয়েছেন হাকিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর সোহরাব হোসেন টাইগার। বর্তমান স্বামী পরিচয়দানকারী ব্রোকার হিসেবে ওই নারীকে দিয়ে দেহ ব্যবসা করাতো। ভাড়াবাসার আসেপাশের লোকজন জানিয়েছেন ওই নারীর কাছে বাইরের লোকজনের বেশ অঅসা যাওয়া ছিল।