৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

ঝুকিপূর্ন দায়িত্বপালনে স্বাস্থ্য সুরক্ষায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের মাঝে পিপিই প্রদান

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
ঝুকিপূর্ন দায়িত্বপালনে স্বাস্থ্য সুরক্ষায়  টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের মাঝে পিপিই প্রদান

Manual8 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধিঃ

 

করোনা ভাইরাস প্রতিরোধে ঝুকিপূর্ন দায়িত্বপালনে স্বাস্থ্য সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের মাঝে পিপিই প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে শহরের টি,এ রোডে সংগঠনের কার্যালয়ে বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রদত্ত পিপিই তুলে দেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু প্রমূখ।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এসোসিয়েশনের সহ সভাপতি আল আমীন শাহীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি। পরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের জেলায় কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেয়া হয়।