৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা ভাইরাস সংক্রমন রোধে মাধবপুরে সেনাবাহিনীর প্রচারাভিযান

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
করোনা ভাইরাস সংক্রমন রোধে মাধবপুরে সেনাবাহিনীর প্রচারাভিযান

Manual4 Ad Code

মোঃ জাকির হোসেন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

Manual1 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমনরোধে সাধারন মানুষকে সচেতন ও হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য মাধবপুর উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে প্রচারাভিযান করেছে।

Manual7 Ad Code

 

রোববার সকাল থেকে মাধবপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণের নেতৃত্বে সামাজিক সচেতনতার লক্ষ্যে মাইকিং করে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে হাটে আসা লোকজনকে অবহিত করেন।

 

Manual1 Ad Code

হাটবাজারে সামাজিক দুরত্ব বজায়, জনসমাগম এড়িয়ে চলা,দ্রুত কাজ সেরে বাসায় ফেরা,অহেতুক ঘোরাফেরা না করা,মুখে মাস্ক পরিধান করা, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া,বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আশিক,উপজেলা সহকারী (ভূমি) আয়েশা আক্তার।

Manual3 Ad Code