২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

স্বাস্থ্য সুরক্ষা সরকারী নির্দেশনা মেনে চলার জন্য মাধবপুর উপজেলা চেয়ারম্যানের আহবান

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
স্বাস্থ্য সুরক্ষা সরকারী নির্দেশনা মেনে চলার জন্য মাধবপুর উপজেলা চেয়ারম্যানের আহবান

Manual8 Ad Code

মোঃ জাকির হোসেন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান নোভেল করোনা ভাইরাস (কেভিড ১৯) নিয়ে আতংকিত না হয়ে সরকারী স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে চলার জন্য মাধবপুর উপজেলাবাসীকে আহবান জানিয়েছেন।

 

তিনি বলেন বিশ্ব আজ করোনা ভাইরাসে ভীত। সচেতনতাই পারে এ সংক্রমনের ঝুঁকি এড়াতে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ যাতে ঘরের বাইরে না যান। উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে করণীয় বিষয়ে দলমতের উর্ধে থেকে সবাইকে কাজ করতে হবে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

নিজে, পরিবার, ও প্রতিবেশীকে সুরক্ষিত রাখতে সচেতনতার গুরুত্ব অপরিহার্য। মোবাইল ফোনে দেয়া এক সাক্ষাতকারে বলেন, এটি একটি আন্তঃজাতিক দুর্যোগ। সারা বিশ্ব করোনা ভাইরাস নিয়ে চিন্তিত। আমাদের মত গণবসতির দেশে এটা মোকাবেলা করতে হবে সর্তকতার সহিত। আমাদের সাহস ও বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ ভাবে জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে। এজন্য সরকারের পাশা পাশি, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমাম,ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষকে জনগনকে করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টির দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

 

স্বাস্হ্য সুরক্ষায় সরকারী নির্দেশনা মেনে মানুষ যাতে ঘরে থাকে। এ পরিস্থিতিতে উপজেলা চেয়ারম্যান হিসেবে তার করনীয় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- আমি সরকারী নির্দেশ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগা যোগ রক্ষা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছি। করোনা মোকাবেলায় মাধবপুরে ১০ বেডে আইসোলেশন প্রস্তুুত করা থাকলেও ডাক্তার, সেবিকাদের সুরক্ষার প্রযোজনীয় পোশাক, যন্ত্রপাতি নেই, এনিয়ে চিকিৎসা কতটা পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে শিল্পপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন অতীতেও মাধবপুরবাসীর পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। সাধ্যমত চিকিৎসা সহায়তায় দিতে উপজেলা পরিষদ ও ব্যাক্তিগত ভাবে প্রস্তুত আছি।

 

Manual7 Ad Code

আগে ডাক্তার ও চিকিৎসা কাজে নিয়োজিতদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য হাসপাতালে পিপিই সরবরাহের উপর গুরুত্ব দিবেন। হতদরিদ্র কর্মহীন মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, জনসেবা পবিত্র ইবাদত মনে করেই চেয়ারম্যান হয়েছি। তাই মানব কল্যাণে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

Manual7 Ad Code