২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা ভাইরাস মোকাবেলায় ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে সিও সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
করোনা ভাইরাস মোকাবেলায় ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে সিও সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

Manual7 Ad Code

সুলতান আল একরাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

করোনা ভাইরাস মোকাবেলায় ঝিনাইদহে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

 

শনিবার বিকেলে শহরের চাকলাপাড়া এলাকায় বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন সিও সংস্থার কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ওই এলাকার দুই শতাধিক খেটে খাওয়া পরিবারের মাঝে চাল, ডাল,আলু, পেয়াজ ও রসুন বিতরণ করা হয়।

 

সামাজিক দুরত্ব বজায় রেখে সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন, পরিচালক (সার্বিক) মোঃ ওহিদুর রহমান, পরিচালক (ঋন )কর্মসূচী মোঃ ফিরোজ আল মামুন, প্রধান হিসাব রক্ষক বদরুল আমীন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলাসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Manual5 Ad Code