২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কসবায় সেনাবাহিনীর টহল হাসপাতাল পরিদর্শন ও লিফলেট বিতরণ

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
কসবায় সেনাবাহিনীর টহল হাসপাতাল পরিদর্শন ও লিফলেট বিতরণ

Manual2 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধিঃ

Manual7 Ad Code

 

আসুন আতংক নয়,সচেতনতার মাধ্যমে করোনা
মহামারি প্রতিরোধ করি এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহলসহ লিফলেট বিতরণসহ মাইকিং করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

 

Manual1 Ad Code

২৮ মার্চ শনিবার সকালে কুমিল্লা সেনানিবাস থেকে বেঙ্গল ৬ এর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে কসবা উপজেলা সদর পুরাতন বাজার মোড়,কসবা , হাসপাতাল রোড, কসবা রেল স্টেশন, কুটি, সৈয়দাবাদ,কায়েমপুর,বায়েকসহ বিভিন্ন এলাকায় টহল দিয়ে জনগণের মাঝে জনসজতনতায় অব্যাহত রাখেন।

Manual1 Ad Code

 

এছাড়াও উপজেলা প্রশাসনেরর বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত উপজেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। সকাল থেকেই হাসপাতাল, ফার্মেসী, কাচাবাজার,মুদি দোকান ছাড়া সরকার নির্দেশিত বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে।

 

টহলকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারি কমিশনার ভূমি হাসিবা খান,সেনাবাহিনী সদস্য টহল অধিনায়ক বায়েজিদ উদ্দিন সাথে ছিলেন। পরিশেষে কসবা হাসপাতালে পরিদর্শন করেন। এই সময় টিএইচ আই ডাক্তার মামুনুর রহমানসহ মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code