২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কাউখালীতে পিপিই দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
কাউখালীতে পিপিই দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

Manual4 Ad Code

মোহাম্মদ সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি :

Manual4 Ad Code

জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি কাউখালী উপজেলায় ব্যক্তিগতভাবে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি হিসেবে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসনে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এবং করোনা মোকাবিলা তহবিলে নগদ ২লাখ টাকা অনুদান দিয়েছেন।

 

Manual5 Ad Code

শনিবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব পিপিই তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।

 

Manual4 Ad Code

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবীর প্রমুখ।

Manual2 Ad Code