২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মাধবপুরে করোনা সংক্রমনের ঝুঁকি বাড়ছে

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
মাধবপুরে করোনা সংক্রমনের ঝুঁকি বাড়ছে

Manual1 Ad Code

 

মোঃ জাকির হোসেন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিস্তার লাভ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস এরই মধ্যে বাংলাদেশ রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রন ও গবেষনা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর তথ্য অনুযায়ী ১০৭৬ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৪৮ জনের শরীরে ভাইরাসটি সংক্রমন করেছে, ১৫ জন সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন,এবং ৫ জন মৃত্যুবরণ করেছেন ।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এ অবস্থায় সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ২৫ শে মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সমস্ত দূরপাল্লার গণপরিবহন, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, সাময়ীক বন্ধের ঘোষনা দেওয়া হয়েছে। ঘোষনার পরপরই লক্ষ্য করা যায় শহর থেকে মানুষের গ্রামে ফেরার প্রবণতা এবং ঢাকা শহর থেকে হাজার হাজার মানুষ গ্রামে ফিরতেছে এবং (IDCR) থেকে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বার বার প্রচার করা হচ্ছে ঢাকা ফেরতদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য কিন্ত মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে এই নিয়ম নীতি কিছুই মানছে না।

 

এলাকাবাসী সুত্রে ও সামাজিক যোগযোগ মাধ্যম থেকে জানা যাচ্ছে তারা নিজ বাড়িতে অবস্থান করছেন না দিনের একটা সময় তারা বাড়িতে থাকলেও বিকেলের দিকে তারা যেখানে সেখানে ঘোরাফেরা করছে এতে করে সংক্রমনের ঝুঁকি থেকেই যাচ্ছে।

Manual1 Ad Code

 

উপজেলার ধর্মঘর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন অত্যন্ত দুঃখের বিষয় যে, আমরা আমাদের নিজেদের ভালটা উপলব্ধি করতে পারছি না, গণমাধ্যমর দিকে তাকালে একটা জিনিষ পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেশের প্রতিটা জেলাতেই প্রশাসন খুবই তৎপর তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে কোন কোন ক্ষেত্রে একটু হার্ডলাইনেও যাচ্ছে তারপরও সামাজিক দূরত্বটা সন্তোষজনক ভাবে তৈরী হচ্ছে না।