২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নিম্ম আয়ের মানুষের দ্বারে দ্বারে শৈলকুপার ইউএনও

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
নিম্ম আয়ের মানুষের দ্বারে দ্বারে শৈলকুপার ইউএনও

Manual1 Ad Code

এম বুরহান উদ্দীন,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

Manual7 Ad Code

শৈলকুপার পৌর এলাকার আউশিয়ার রেঞ্জু। স্বামী স্ত্রী দুজনই প্রতিবন্ধী। স্ত্রী বাক প্রতিবন্ধী স্বামী শারীরিক। অন্যের যায়গায় বসবাস। মটর চালিত ভ্যান চালিয়ে সংসার চলে। রাস্তা ঘাটে কোন লোক না থাকায় না খেয়ে থাকার উপক্রম। হঠাৎ শনিবার সকাল ১০ টায় ইউএনও নিজ হাতে তার দরজায় চাল, ডাল, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌছে দেওয়ায় তার স্বস্তির নি:শ্বাস।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

শুধু রেঞ্জুই না কুমার নদের চর এলাকা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দিন আনে দিন খায় এমন পরিবারে খাবার পৌছে দিচ্ছেন বলে দেখা যায়। সব রকম সহযোগীতা করছেন সেনাবাহনীর একটি টিম। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের চর এলাকায় ও আউশিয়াতে।

 

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যারা একেবারেই অসহায়। একদিন কাজ না করলে পরের দিন আর খাবার থাকে না। হাট বাজার বিভিন্ন জায়গায় কাজ করে যাদের সংসার চলে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন। সেখানে কার থেকে কে গরীব বেশী।

Manual2 Ad Code

 

এলাকার মানুষ দিয়ে যাচাই করে তাদের দরজায় চাল, ডাল, আলু, তেল, পিয়াজ সহ কয়েকদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দিচ্ছি। যতদিন দেশের অবস্থা স্বাভাবিক না হবে ততদিন শৈলকুপার খেটে খাওয়া নিন্ম আয়ের একটি মানুষকেও তিনি না খেয়ে থাকতে দিবেন না বলে আশা প্রকাশ করেন।