১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাগরপুরে আওয়ামীলীগ নেতাবৃন্দের সাথে মতবিনিময় করলেন এম.পি টিটু

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯
নাগরপুরে আওয়ামীলীগ নেতাবৃন্দের সাথে মতবিনিময় করলেন এম.পি টিটু

Manual2 Ad Code

কেএম সুজন, টাংগাইল জেলা প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ১২ টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাবৃন্দের সাথে মত বিনিময় করেছেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।

Manual3 Ad Code

আজ শুক্রবার উপজেলার গয়হাটায় এ মতবিনিময় সভার অায়োজন করা হয়। এ সময় সাংসদ টিটু দলকে সুসংগঠিত করার জন্য নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Manual7 Ad Code

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার,গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, বেকড়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, নাগরপুর সদর ইউপি উপ- নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী একেএম কামরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য কামাল হোসেন,উপজেলা আ. লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।