২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

২৭ বছর ধরে রাজশাহী নগরীর এক রাস্তার বেহাল দশা

admin
প্রকাশিত জুলাই ৩, ২০১৯
২৭ বছর ধরে রাজশাহী নগরীর এক রাস্তার বেহাল দশা

Manual2 Ad Code

রাজশাহী জেলা প্রতিনিধিঃ
চলার পথ সুগম করতে অবৈধ স্থাপনা সরিয়ে নগরীর রাস্তা উদ্ধার ও সংস্কারে উঠে পড়ে লেগেছে রাজশাহী সিটি কর্পোরেশন। কিন্তু এ কর্পোরেশনেরই অন্তর্ভুক্ত রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ডের ৪ নং গলির শেষে মাথায় সোনিয়ার বাড়ি হতে অরুনের বাড়ি পর্যন্ত
মাত্র প্রায় ২০০ ফিট একটি রাস্তার প্রায় ২৭ বছর ধরে যে কী বেহাল অবস্থা! এ পথে না চললে কেউ ভাবতেও পারবে না। অথচ স্বল্প দূরত্বের এ রাস্তার স্বল্প বাজেটে রাস্তটি পাকাকরণ করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। এ কাঁচা রাস্তটির কারনে
অন্তত ৩০ টি পরিবারের মানুষদের চরম ভোগান্তি প্রহাতে হচ্ছে ।
এলাকাবাসীর অভিযোগ, ড্রেনের নোংরা পানিতে তলিয়ে থাকা এ রাস্তায় চলতে গিয়ে নিয়মিত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। অথচ বর্তমানে একাধিক জনপ্রতিনিধি একাধিকবার এই রাস্তটির উন্নয়নের আশ্বাস দিয়েছেন। গ্রীষ্ম বর্ষা সবসময়ই রাস্তার এই বেহাল অবস্থা থাকে। দ্রুত রাস্তাটি সংস্করণের দাবি তুলেছেন তারা।

Manual6 Ad Code

এই এলাকায় বসবাসকারী শামীম ও বুলেট বলেন, সর্বশেষ কাউন্সিলর এখানে এসে বলেছিলেন ছয় মাসের মধ্যে রাস্তা ঠিক হবে। কিন্তু প্রায় দেড় বছর হয়ে গেল রাস্তা তেমনই রয়েছে।

Manual2 Ad Code

ওয়ার্কার্স পাটির অান্চলিক কমিটির সভাপতি
মোঃ মিঠন হোসেন বলেন, এই রাস্তা দিয়ে এলাকার মানুষ চলাচল করে কিন্তু রাস্তটি অভিভাবকহীন হয়ে পড়ে অাছে দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে। তবে আড়াই বছর আগে একবার সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু এখানে বাধা প্রাদান করেছিলো শফি উদ্দিনের ছেলে সোনিয়া কারন,তার বাড়ির সীমানা এই রাস্তার মধ্যে নাকি পড়েছে তাই শেষপর্যন্ত আর সংস্কার হয়নি।

Manual8 Ad Code

অত্র ওয়ার্ড কাউন্সিলর জানান, রাস্তাটি আমাদের এলাকায় আমি আমার ওয়ার্ড কার্যালয় থেকে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি। দীর্ঘদিনের এ বেহাল অবস্থা থেকে চলতিবছরই রাস্তাটি মুক্তি পাবে বলেও জানান তিনি।