২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা : সরকারি নির্দেশের অপেক্ষায় জবি

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২০
করোনা : সরকারি নির্দেশের অপেক্ষায় জবি

Manual8 Ad Code

আব্দুল্লাহ নুর, জবিঃ  সারাদেশে যেনো এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। ইতোমধ্যে করোনা আতঙ্কে সবধরনের ছাত্র জমায়েত নিষিদ্ধ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়।

 

 

সম্প্রতি বুয়েটের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানিয়েছে ক্লাসে না যাওয়ার কথা। মিটিং-মিছিল, সভা-সেমিনার নিষিদ্ধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়।

 

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

করোনা আতঙ্কের মধ্যে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থীর সমাগম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে কিনা, এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছেন।

 

Manual4 Ad Code

 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, এখনই বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে কিনা জানি না। বন্ধ করলে তো অনেক কিছুই করতে হবে।

 

এ বিষয়ে সরকারের মনিটরিং সেল আছে, সেখান থেকে বন্ধের কোনো নির্দেশনা আসলে আমরা তা মেনে নিব। সরকারি নির্দেশনা আসলে জবিও বন্ধ ঘোষণা করা হবে।

Manual2 Ad Code