১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে মুক্তিযোদ্ধা নূরুল আমিনের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯

Manual4 Ad Code

Manual6 Ad Code

জামরুল ইসলাম রেজা( ছাতক ) ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা গ্রামের বাসিন্দা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগ নেতা মরহুম মুক্তিযোদ্ধা নুরুল আমিনের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে মরহুমের বাড়ির সামনের মাঠে রাষ্ট্রিয় মর্যদা ও যানাজা শেষে পাবিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রিয় মর্যদা প্রদান করেন সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল ও কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। মুক্তিযোদ্ধা নূরুল আমিন রোববার রাত ১১ টায় চৌকা গ্রামের নিজ বাড়িতে শেষ নিৎশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তার বয়স ছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যা নাতি-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। যানাজায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এড. রাজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আ ন ম ওহিদ কনা নিয়া, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সৈয়দ আহমদ, রেজা মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, কবির উদ্দিন লালা, আলহাজ্ব গোলাম মোস্তফা, রজব উদ্দিন, সিরাজ উদ্দিন, শাহজাহান মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিত, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, কবির হোসেন ধলা মিয়া, গয়াছ আহমদ, আখলাকুর রহমান, আবুল হাসনাত, মুরাদ আহমদ, বিল্লাল আহমদ, কাজী আনোয়ার হোসেন আনু, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, আরজক আলী, আলহাজ্ব নিজাম উদ্দিন, আলহাজ্ব সুন্দর আলী, আব্দুল খালিক, আলহাজ্ব নুরুল ইসলাম, ফজর উদ্দিন, আফজাল আবেদীন আবুল, নিজাম উদ্দিন, এড. আশিক আলী, এড. শামছুর রহমান, এড. সায়াদুর রহমান, এড. মাসুম আহমদ, এড. জমির উদ্দিন, এড. মনির উদ্দিন, এড. আলাউদ্দিন, মাওলানা ফজলুর রহমান, আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত, মাফিজ আলী, আফতাব উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, মুজিব মালদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ কামাল সূফী, মরহুমের পুত্র জাকারিয়া আমিন জিকু, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, আব্দুল খালিক, সিরাজুল হক, সাজ্জাদুর রহমান, আরশ আলী খান ভাসানী, আব্দুল আউয়াল, ছাব্বির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উবায়দুর রউফ বাবলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুর রহমান তালুকদার টুনু, সাবেক ছাত্রলীগ নেতা আবু জাহিদ আব্দুল গফফার, যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, ইশতিয়াক আহমদ তানভীর, শিব্বির আহমদ, হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজাম্মুল হক রিপন, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির তালুকদারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code