২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীপুর উপজেলা আজ অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২০
শ্রীপুর উপজেলা আজ অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

Manual6 Ad Code

রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের সিংগার দিঘী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৪টি সদস্য পদের জন্য ০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আব্দুল কাদির, জালাল উদ্দিন, জসিম উদ্দিন , তৈয়ব আলী, বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল ছালাম , হান্নান ভূঁইয়া। মোট ৫শ ৫ জন ভোটারের মধ্যে ,৪শ ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে ৪ জন বিজয়ী হয়। বিজয়ীরা হলেন জালাল উদ্দিন, আব্দুল কাদির, আব্দুল সালাম ,ও হান্নান ভূঁইয়া । নির্বাচন বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান বিএসসি বলেন নির্বাচনকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়নি। হট্টগোলবিহীন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। পরিবেশ সুন্দর রাখার জন্য বিজয়ী এবং বিজিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের তিনি ধন্যবাদ জানান। বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সার্বিক সহায়তা কামনা করেন তিনি।

Manual3 Ad Code