২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯
সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে

Manual5 Ad Code

মোজাম্মেল হকঃ বন্যা পরিস্থিতি উন্নত হয়েছে সুনামগঞ্জ। শুক্রবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় এবং উজান থেকে পাহাড়ী ঢল কম নামায় নদ নদীর পানি কমতে শুরু হয়েছে। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে বিকাল ৬ টায় পানি বিপদ সীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ শুক্রবার রাতে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে যে উচ্চতায় ছিল, তার চেয়ে শনিবার বিকালে ৩৮ সেন্টিমিটার কমেছে। শহরের বিভিন্ন আবাসিক এলাকার দোকান-পাঠ, ঘরবাড়ি থেকে পানি নেমেছে। তবে পশ্চিম নতুনপাড়া, জামতলাসহ কিছু এলাকায় জলাবদ্ধতা শনিবার বিকাল পর্যন্ত ছিল।

Manual2 Ad Code

পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন, নদীর পানি কমতে শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিও কম হয়েছে। ৫৭ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। উজান থেকেও পানি কম নামছে। তবুও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব কিছু খোঁজ খবর রাখার জন্য এবং প্রতি ৩ ঘণ্টা পর পর সংশ্লিষ্টদের আপডেট জানানোর জন্য দুইজন উপ-বিভাগীয় প্রকৌশলীকে দায়িত্ব দিয়ে শনিবার সকাল থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুক্রবার জেলার চারটি উপজেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছিল। এসব উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শনিবার সকাল থেকে রোদ ওঠায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

Manual5 Ad Code