২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে ব্রুনাইয়ের দারুস সালাম হাই-কমিশনারের শ্রদ্ধা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে ব্রুনাইয়ের দারুস সালাম হাই-কমিশনারের শ্রদ্ধা

Manual1 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বীন ওসমান

আজ শনিবার বেলা সাড়ে ১২ টায় তিনি জাতির পিতা সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Manual1 Ad Code

এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালাম হাই-কমিশনের ৩য় সেক্রেটারি মোহাম্মদ মোরহালিম বোংশু, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়ের, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা, মোঃ আবু বকার মিয়া, চেয়ারম্যান , স্ট্যান্ডিং কমিটি , এফবিসিসিআই, ও এমডি অর্গণ গ্রুপ, আশিক মাহমুদ ডিরেক্টর, অর্গণ গ্রুপ, এ কে এম সায়েদাদ হোসেন, হেড অফ এক্সপোর্ট, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর হাইকমিশনার বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Manual6 Ad Code