২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী শাকিলকে হত্যার চেষ্টা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২০
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী শাকিলকে হত্যার চেষ্টা

Manual5 Ad Code

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ভূমিদস্যুতা, মাদক ব্যবসায় বাঁধা দেয়ার কারনে পূর্ব শক্রতার জের ধরে রূপগঞ্জে শাকিলকে বেধম মারধর করলো মাহবুব আলম শুভ ওরফে ওয়ান্টেড শুভ ও তার সহযোগীরা।

 

চলতি মাসের গত (২৩ ফেব্রুয়ারী) শুক্রবার রসুলপুর বাজারের মধ্যেবর্তী স্থানে অশোরা টেড্রাস এর সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভিকটিম শাকিল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের বিবরনে জানা যায়, রূপগঞ্জ থানাধীন রসুলপুর এলাকার বাসিন্দা শাকিল এন্টারপ্রাইজের মালিক মোঃ শাকিল প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাসার উদ্দেশ্যে মটরসাইকেল নিয়ে রওনা দেয়। রাত আনুমানিক ১১টার দিকে রসুলপুর বাজারের মধ্যবর্তী স্থানে অশোরা টেড্রার্স এর সামনের রাস্তায় এসে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে

Manual1 Ad Code

 

ওয়ান্টেড শুভ (২৬), আলম (২৪), শান্ত (২৫) সহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন আসামী শাকিলের মটরসাইকেলের গতিরোধ করে এবং মটরসাইকেল থেকে টেনেহিছড়ে নামায়। আসামী ওয়ান্টেড শুভর নির্দেশে অন্যান্য আসামীরা মিলে লোহার রড ও রোল দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। আসামী শুভ শাকিলকে হত্যা করার উদ্দেশ্যে তার হাতে থাকা চাপাতি দিয়ে মাথায় কোপ দিলে উক্ত কোপটি তার বাম চোখের উপরে এসে লাগে। এত করে সে মারাত্মক জখম হয়।

Manual5 Ad Code

 

 

Manual2 Ad Code

এসময় অপর আসামী আলম তার হতে থাকা চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে বাম চোখের নিচে কোপ দেয় এবং আসামী শান্ত তার পেন্টের পকেটে থাকা নগত ৩ লক্ষ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। সবাই মিলে মটরসাইকেলটি ভাংচুর করে, যার মূল্য ৯০ হাজার টাকা। এসময় শাকিলের আর্তচিৎকার শুনে অজ্ঞাতনামা রিক্সাওয়ালা এগিয়ে আসলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসামীরা চলে যায়।

 

 

এ খবর তার আত্মীয়-স্বজনরা জানতে পেরে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিশ্বরোড তারাব কেয়ার হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এ ঘটনায় গুরুতর আহত শাকিল ও তার পরিবার ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন।

Manual7 Ad Code