২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বাকেরগঞ্জে নদী পাড়ের পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ইউ এন ও মাধবী রায়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২০
বাকেরগঞ্জে নদী পাড়ের পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ইউ এন ও মাধবী রায়

Manual8 Ad Code

Manual5 Ad Code

 

সৈয়দ মোঃ আবুল বাশার ::

বাকেরগঞ্জে মুজিব বর্ষকে সামনে রেখে ভাষার মাসে অক্ষর জ্ঞান হোক সবার জন্য এই লক্ষে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি এর উদ্যোগে তুলাতলাী সেতুর পাশে আশ্রয় নেওয়া ১২ টি বেদে পরিবারের ২০ জন শিশুকে নিয়ে গড়ে উঠছে ভ্রাম্যমান স্কুল।

Manual3 Ad Code

 

পাঠদানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)
বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় উপস্থিত হয়ে শিশুদের মাঝে নিজ উদ্যোগে বিস্কুট ও বই বিতরন করেন। কয়েকটি শিশুকে হাতে কলমে শিখালেন মায়ের ভাষা বাংলা। লিখে দেখালেন অক্ষর। কিছু ক্ষনের জন্য মুগ্ধ হলেন নিরক্ষর বাবা ও মা।

 

Manual7 Ad Code

ইউনওর অশংগ্রহন পথ শিশুদের মনে কেড়ে নিল। এসময় তিনি বলেন, আমাদের দেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিতে দেখা যায় এই বেদে সম্প্রদায়কে বাংলাদেশে এদের সংখ্যা কম নয়। যাযাবর জীবন যাপনের জন্য এরা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পায় না।

 

তাই তাদের ভাষার মাসে বাংলা ভাষার অক্ষর গুলো চেনানোর জন্য এই ব্যাতিক্রমিক উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি। বেদে পরিবারের সকলের সাথে কথা বলে এবং তাদের সরদারের অনুমতি ক্রমে পাঠদান কার্যক্রম চলছে।

 

যা দেখার জন্য আমি ছুটে এসেছি, এ ধরনের উদ্যোগ নেওয়ায় স্থানীয় যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটিকে ধন্যবাদ।

Manual1 Ad Code

 

এ সময় ইউনওর সাথে একাত্রিত হয়ে বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন মিরাজ পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। যা উপস্থত সবার নজর কারে।

 

ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সভাপতি শাহরিয়ার রিজভী জানান, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে অক্ষর জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তারা অন্তত নিজের নাম টি লিখতে পারে।

 

তারা আমাদের সমাজেরই অংশ। তাদের কে শিক্ষার আওতায় আনার প্রয়োজন। তারা এখানে যতদিন থাকবেন আমরা পাঠদান চালিয়ে যাবার চেষ্টা করে যাবো।