২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ২৭, ২০১৯
কালিয়াকৈরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু : বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সভাকক্ষে বৃহস্পতিবার বিকাল ৩টায় এসোসিয়েশনের নেতৃবৃন্দের গাজীপুর জেলার সকল পৌরসভার কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশের সকল পৌরসভার কর্মকর্তা/কর্মচারীদের রাষ্টীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবীতে গাজীপুর জেলার সকলপৌরসভার কর্মকর্তা/কর্মচারীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে কালিয়াকৈর পৌরসভা সার্ভিস ইউনিট। সভায় কালিয়াকৈর পৌরসভার সচিব নওশীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিববুর রহমান। মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম মোল্যা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র সামছুল আলম সরকার, এসোসিয়েশনের যুগ্ম-আহবায়ক শাহজাহান কবির, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন প্রমুখ। বক্তব্যে সরকারের প্রতি সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামী ১৪ জুলাই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা নির্ধারিত মহাসমাবেশের আগেই তাদের সকল দাবী মেনে নেয়ার আহবান জানান তারা। এর আগে আগামী জুলাই মাসের ১ থেকে ২ তারিখ পর্যন্ত দেশের সকল পৌরসভার কর্মকর্তা/কর্মচারীদের প্রতি বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালনের কর্মসূচি সফল করার আহবান জানানো হয়।

Manual3 Ad Code