২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ধাপেরহাটে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯

Manual4 Ad Code
 জাহিদুল ইসলাম,গাইবান্ধা ,প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নায়েবীয়া জামে মসজিদে বুধবার দুপুরে ২০১৯ইং সালের হাজীদের হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও সৌদি সরকার অনুমদিত লাইম ষ্টোন রির্সোস ট্যুর এন্ড ট্রার্ভেল্স পক্ষ থেকে গাইবান্ধা হজ্ব কাফেলা ট্যুর এন্ড ট্রার্ভেল্স এর আয়োজনে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক নারী ও পুরুষ হাজ্বী এ হজ্ব প্রশিক্ষণে অংশগ্রহন করেন। হজ্ব প্রশিক্ষণে বক্তব্য রাখেন, আলহাজ্ব হাফেজ মীর খাইরুল ইসলাম, গাইবান্ধা হজ্ব কাফেলা ট্যুর এন্ড ট্রার্ভেল্স- এর পরিচালক আলহাজ্ব মওলানা খোরশেদ আলম ওসমানী,ধাপেরহাট নায়েবিয়া জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব শহিদুল ইসলাম, নওগাঁ থেকে আগত আলহাজ্ব মাওলানা রেদওয়ান,আলহাজ্ব মাওলনা শরিফুল ইসলাম, এছাড়াও লাইম ষ্টোন রির্সোস ট্যুর এন্ড ট্রার্ভেল্স পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব নাজমুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন, ধাপেরহাট নায়েবিয়া ওয়াকফ এষ্টেটের সাধারন সম্পাদক, আব্দুল মান্নান জমির,গাইবান্ধা জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ এম,এস রহমান,ধাপেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি জালাল উদ্দিন মন্ডল হিরু, হাজেফ তাজুল ইসলাম, ধাপেরহাট প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম,রবিউল ইসলাম। উল্লেখ্য যে, গাইবান্ধা হজ্ব কাফেলা ট্যুর এন্ড ট্রার্ভেল্স গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলায় দির্ঘদিন যাবৎ হজ্ব ও ওমরা পালনের কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করে আসছেন