২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২০
ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ
Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি, রকিবুল ইসলামঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফরিদপুরের অম্বিকা ময়দানে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে
ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহ্জাব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, এবং জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ১৯৫২ সালের ভাষা শহীদরে প্রতি শ্রদ্ধা প্রদানে এ পুষ্পস্তবক অর্পন করা হয়।