২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

টুঙ্গিপাড়ায় কেক কেটে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
টুঙ্গিপাড়ায় কেক কেটে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Manual3 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

Manual3 Ad Code


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “সাহসিকতার সাথে, সাত পেরিয়ে আটে” এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় “দৈনিক আমার সংবাদ” পত্রিকার ৮ বছরে পর্দাপন ও ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ বাইজীদ হোসেনের আয়োজনে টুঙ্গিপাড়া ভিআইপি বিজয় রেস্ট হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ জেলা বিটিভি প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া অফিসার ইনচার্জ এ.এফ.এম. নাসিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, প্রেস ক্লাবের সভাপতি বি.এম. গোলাম কাদের বক্তব্য রাখেন। এসময় সুশীল সমাজের প্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

Manual3 Ad Code