২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

টুঙ্গিপাড়ায় নবনির্বাচিত আ’লীগ নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
টুঙ্গিপাড়ায় নবনির্বাচিত আ’লীগ নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
Manual7 Ad Code


রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নব-নির্বাচিত আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নব-নির্বাচিত টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাদশা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।