২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

মার্চে জানা যাবে কেমন হবে মেট্রোরেল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০
মার্চে জানা যাবে কেমন হবে মেট্রোরেল

Manual7 Ad Code

অভিযোগ ডেস্ক : রাজধানীবাসীর কৌতূহল মেটাতেই ‘ডামি ট্রেন’ আনলো মেট্রোরেল কর্তৃপক্ষ। যা মার্চের শেষে নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে। চলতি বছর জুন থেকে মূল রেল কোচ আসতে শুরু করবে। 

 

Manual3 Ad Code

কেমন হবে মেট্রোরেল, নগরবাসীর সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী মাসে। যখন এই ডামি উম্মুক্ত করা হবে সর্বসাধারণের জন্য। যার জন্য একটি জাদুঘর নির্মাণ করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এখানে স্টেশনে টিকেট কাটা থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত প্রতিটি ধাপের সঙ্গে পরিচিত হবার সুযোগ থাকছে।

 

মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, মেট্রোরেলে চলাচলের জন্য কি ধরনের ব্যবস্থা থাকবে, সেটা সম্পর্কে জনসাধারণকে একটা ধারণা দেয়ার জন্য মেট্রোরেল এক্সিবিউশন ও ইনফরমেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে দিয়েই মূলত দেশে শুরু হলো তৃতীয় ধাপ অর্থাৎ কোচ আসার আনুষ্ঠানিকতা।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রেলটি হবে সর্বাধুনিক যার বেশিরভাগ কাজই শেষ পর্যায়ে।

 

এমএএন সিদ্দিক আরও জানান, মেট্রোরেলের সম্পূর্ণ অংশ একসাথে উদ্বোধনের চিন্তা করছে সরকার। সেই পরিকল্পনায় কাজ করে যাচ্ছি এবং ২০২১ সালের উদ্বোধনের চিন্তা করে কাজ চলছে।

 

Manual5 Ad Code

দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপ আগে উদ্বোধন করার পরিকল্পনা থাকলেও নতুন পরিকল্পনা অনুসারে একবারে চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর মূল কাজের অগ্রগতি হয়েছে ৪৬ শতাংশ। পুরো প্রকল্প নির্ধারিত সময়ের আড়াই বছর আগে শেষ হতে হবে বলে জানান পরিচালক।