২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ইলিয়াস কাঞ্চন কর্তৃক শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০
ইলিয়াস কাঞ্চন কর্তৃক শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

Manual2 Ad Code

মোঃ বাদশা মিয়া, লালমনিরহাট ::

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন এমপির বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চন কর্তৃক দায়েরকৃত অবৈধ ও অনৈতিক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে লালমনিরহাট জেলার শ্রমিক সংগঠনগুলো।

 

Manual8 Ad Code

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলা শহরের মিশনমোর চত্ত্বরে শ্রমিক সংগঠনগুলোর ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

 

লালমনিরহাট জেলা বাস-মিনিবাস,কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংলড়ী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,সাধারন সম্পাদক বুলবুল আহমেদ,জেলা ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু পুনিল চন্দ্র রায়,সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম প্রমুখ।

Manual7 Ad Code

 

মানবন্ধনে বক্তারা অনতিবিলম্বে শাহাজাহান খাঁন এমপির বিরুদ্ধে অবৈধ ও অনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Manual4 Ad Code

 

মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকলে স্লোগান দিতে দিতে বাসস্ট্যান্ডে গিয়ে মিছিল শেষ করেন।