২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বাউল সম্রাট শাহ আবদুল করিম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০
বাউল সম্রাট শাহ আবদুল করিম

Manual6 Ad Code

কৌশিক তালুকদার-জামালগঞ্জ থেকে ::

Manual1 Ad Code

‘বসন্ত বাতাসে’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘গাড়ি চলে না’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৫তম জন্মদিন আজ।

 

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

 

কিংবদন্তি এ বাউল শিল্পীর গানে উঠে এসেছে ভাটির জল-হাওয়া-মাটির কথা, কালনী-তীরবর্তী জনজীবনের কথা, মানুষের চিরায়ত সুখ-দুঃখ, দারিদ্র্য, লোকাচারের কথা। বাউল ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ভাটিয়ালি গানেও দখল ছিল তার।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

১৬শ’র বেশি গানের গীতিকার ও সুরকার শাহ আবদুল করিম। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে।

Manual7 Ad Code