২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

টুঙ্গিপাড়া আ.লীগের সভাপতি আবুল বাশার-সম্পাদক বাবুল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২০
টুঙ্গিপাড়া আ.লীগের সভাপতি আবুল বাশার-সম্পাদক বাবুল
Manual4 Ad Code



রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে আগামী তিন বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে শেখ আবুল বাশার খায়ের ও সাধারণ সম্পাদক পদে বাবুল শেখকে নির্বাচিত করা হয়।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়েরের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, শেখ হেলাল উদ্দিন (এমপি), যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এড.শেখ মো: আব্দুল্লাহ, শেখ সালাউদ্দিন জুয়েল (এমপি), সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি), এসএম কামাল হোসেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, দপ্তর সম্পাদক ইলিয়াস হক প্রমূখ।