১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে টমটম ছিনতাইকালে চালককে শ্বাসরোধে হত্যা

admin
প্রকাশিত মে ২৮, ২০১৯
হবিগঞ্জে টমটম ছিনতাইকালে চালককে শ্বাসরোধে হত্যা

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে টমটম ছিনতাইকালে সাবাজ মিয়া (২৫) নামে চালককে শ্বাসরোধে হত্যা করেছে একদল ছিনতাইকারী। গতকাল সোমবার রাত সাড়ে ১২ টায় শহরতলীর ধুলিয়াখাল নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

নিহত সাবাজ মিয়া হবিগঞ্জ শহরের অনুয়ারপুর এলাকার মাতাব আলীর ছেলে।

Manual8 Ad Code

পুলিশ জানায়, রাতের কোন এক সময় শহরের আনোয়ারপুর এলাকা থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার জন্য সাবাজ মিয়ার টমটমকে ভাড়া করে যাত্রীবেশী একদল ছিনতাইকারী। পথিমধ্যে ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌছলে ছিনতাইকারী চালক সাবাজ মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে এবং টমটমটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ বিষয়টি আচ করতে পেরে একজনকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তিতে অপর দুইজনকে আটক করা হয়।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে টমটম ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। টমটম চালক হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Manual5 Ad Code